যাত্রীবাহী বাস থেকে ইয়াবাসহ মাদক কারবারি আটক

জামালপুর প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০১৯, ১৯:১৫আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৫৩

ইয়াবা জামালপুরের বকশীগঞ্জে এক হাজার ৮৯৭ পিস ইয়াবাসহ মাজেদা বেগম (৩৫) নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ধানুয়া কামালপুর মৃধাপাড়া মোড়ে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়। ৩৫ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম আজাদ এ তথ্য জানান।

আটক মাজেদা বেগম কুড়িগ্রামের রৌমারী উপজেলার চর বামুনেরচর গ্রামের নুরু মিয়ার স্ত্রী।

এসএম আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেলা ১১টার দিকে কুড়িগ্রামের রৌমারী থেকে ছেড়ে আসা রিফাত পরিবহনের একটি বাসে বিজিবি তল্লাশি চালায়। এ সময় ইয়াবাসহ ওই মাদক কারবারিকে আটক করা হয়।

এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে বিজিবি জানায়।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম