মুন্সীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই জন নিহত

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০১৯, ১২:১৮আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৯, ১২:২৭

মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার আলিপুরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কবির হোসেন খান এ খবর নিশ্চিত করেন।

নিহতরা হলেন-চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার ইছাপুরা গ্রামের মোস্তাফার ছেলে জাকির হোসেন (২৫) ও একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে মিরাজ (১৮)।

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কবির হোসেন খান জানান, ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা খায় এবং মহাসড়কে ছিটকে পড়ে যায়। এসময় মোটরসাইকেল চালক জাকির হোসেনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় মোটরসাইকেল আরোহী মিরাজের। মোটরসাইকেল হাইওয়ে পুলিশের হেফাজতে আছে। নিহত দুই পরিবারের স্বজনদের খবর দেওয়া হয়েছে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম