বিএসএফের নির্যাতনে বাংলাদেশি নিহত

ঠাকুরগাঁও প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০১৯, ১৩:১২আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৯, ১৩:২২

সীমান্ত (ফাইল ছবি) ঠাকুরগাঁওয়ের হরিপুরের কাঁঠালডাঙ্গী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের নির্যাতনে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।  নিহত কামাল হোসেন (৩০)  হরিপুর উপজেলার গেরুয়াডাঙ্গী গ্রামের হাকিম উদ্দিনের ছেলে। ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএনএম সামিউন্নবী চৌধুরী ঘটনা নিশ্চিত করেছেন।

বিজিবি’র এই কর্মকর্তা জানান, এ ব্যাপারে ১৪৬ ফুলবাড়ি ব্যাটালিয়ন বিএসএফের কাছে প্রতিবাদ জানানো হয়েছে। বাংলাদেশের হরিপুর কাঠালডাঙ্গী এবং ভারতের নারগাঁও সীমান্তের নারগাঁও বিওপি সংলগ্ন নো ম্যানস ল্যান্ডে শুক্রবার বেলা সাড়ে ১১ টায় কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তবে বৈঠকে বিএসএফ পিটিয়ে হত্যা বা এ জাতীয় কোনও ঘটনার কথা অস্বীকার করেছে।

বিজিবি সূত্র জানায়,  বৃহস্পতিবার রাত ১টার দিকে কাঠালডাঙ্গী সীমান্তের ৩৭০ মেইন পিলারের ওপারে কামালসহ ৮/১০ জন চোরাকারবারী ভারতে অনুপ্রবেশ করে। এসময় নারগাঁও বিএসএফ ক্যাম্পের সদস্যরা কামালকে আটক করে। পরে তাকে পিটিয়ে মারাত্মক আহত করে মুমূর্ষু অবস্থায় ছেড়ে দেয় বিএসএফ। ছাড়া পেয়ে আহত কামাল কোনোভাবে নো ম্যানস ল্যান্ডে এসে অজ্ঞান হয়ে পড়েন। সীমান্তের গোয়েন্দা সূত্রে খবর পেয়ে ভোর ৪টার দিকে বিজিবি’র সোর্সরা তাকে সীমান্ত সংলগ্ন তার বাড়িতে নিয়ে যান। ততক্ষণে কামালকে মৃত দেখতে পান পরিবারের সদস্যরা। কামালের শরীরে একাধিক আঘাতের চিহ্ন ও ডান হাত ভাঙ রয়েছে বলে জানান স্থানীয় গেদুরা ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ, যা বিজিবিও স্বীকার করেছে। 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম