চট্টগ্রামে হ্যাংআউট ক্লাবে পুলিশের অভিযান, জুয়ার আসর থেকে আটক ২০

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২০ সেপ্টেম্বর ২০১৯, ২১:৪০আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৯, ২১:৫৪

চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার আলমাস সিনেমা হল সংলগ্ন এলাকায় হ্যাংআউট নামে একটি পুল ক্লাবে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ২০ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এ অভিযান চালানো হয়। কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন এ তথ্য নিশ্চিত করেছেন। এখনও ওই ক্লাবে অভিযান অব্যাহত আছে বলে তিনি জানান।

মোহাম্মদ মহসিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হ্যাংআউট ক্লাবে পুল খেলার আড়ালে জুয়া ও মদের আসর বসতো। আজ গোপন সংবাদের ভিত্তিতে রাত ৮টার দিকে আমরা ওই ক্লাবে অভিযান চালাই। এসময় ওই ক্লাব থেকে ২০ জনকে আটক করা হয়। যাছাই-বাছাই শেষে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে না, তাদের ছেড়ে দেওয়া হবে।’

এর বেশি কিছু তিনি জানাতে রাজি হননি। তিনি বলেন, ‘এখনও অভিযান চলছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম