পটুয়াখালীতে মাছ ধরতে গিয়ে জেলে নিখোঁজ

পটুয়াখালী প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০১৯, ২০:৪৩আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৯, ২০:৪৪

পটুয়াখালী

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ট্রলার থেকে পড়ে গিয়ে এক জেলে নিখোঁজ রয়েছেন। শুক্রবার রাতে উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়ন সংলগ্ন ডিগ্রি নদীতে এই ঘটনা ঘটে। নিখোঁজ জেলে পারভেজ খান উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নের চরলতা গ্রামের মো. নুরু খানের ছেলে।

শনিবার (২১ সেপ্টেম্বর) রাঙ্গাবালী থানার ওসি আলী আহম্মেদ বলেন, ‘মাছ ধরার সময় এক জেলে নিখোঁজের বিষয়টি শুনেছি। এ বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে।’

চালিতাবুনিয়া ইউপির প্যানেল চেয়ারম্যান মো. রানা হাওলাদার জানান, শুক্রবার রাতে তার মালিকানাধীন ট্রলারে মাছ শিকার করতে যান দুই জেলে। ওই রাতে ডিগ্রি নদীতে মাছ ধরার এক পর্যায়ে হঠাৎ পারভেজ খান ট্রলার থেকে পড়ে যান। তারপর পারভেজের আর খোঁজ মেলেনি।’

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম