সাইবার অপরাধের অভিযোগে দুই নারী গ্রেফতার

রংপুর প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০১৯, ১৮:২৮আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৩১

সাইবার অপরাধের অভিযোগে গ্রেফতার দুই নারী সাইবার অপরাধ চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নীলফামারীর সৈয়দপুর থেকে দুই নারী সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকালে রংপুর নগরীর স্টেশন এলাকায় অবস্থিত র‌্যাব-১৩ প্রধান কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
র‌্যাব জানায়, রবিবার রাতে সৈয়দপুরের চৌমুহনী এলাকায় অভিযান চালিয়ে সাইবার অপরাধ চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়। তারা হলো দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার মহসিন সরকারের স্ত্রী মোছা. রাবেয়া বসরী সম্পা এবং নীলফামারীর সৈয়দপুরের বাদশা সরকারের স্ত্রী মোছা. লীনা। এ দুইজন পরস্পর যোগসাজশে দেশের গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতা, সংসদ সদস্য ও ধনী ব্যবসায়ীদের টার্গেট করে তাদের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে। পরে তাদের অ্যাকাউন্ট থেকে বিভিন্ন ধরনের আপত্তিকর ছবি পোস্ট করার ভয় দেখিয়ে অর্থ হাতিয়ে নেয়।
এ ব্যাপারে র‌্যাবের মিডিয়া অফিসার অনম ইমরান খান বলেন, ‘জিজ্ঞাসাবাদে দুই নারী সাইবার অপরাধের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে অনেক তথ্য দিয়েছে। তাদের দেওয়া তথ্য যাচাই করা হচ্ছে।’

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি