বাস-পিকআপ সংঘর্ষে চালক নিহত, আহত ২০

নওগাঁ প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০১৯, ২২:১৯আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ২২:২১

বাস-পিকআপ সংঘর্ষে চালক নিহত, আহত ২০ নওগাঁয় হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে রবিউল ইসলাম নামে পিকআপ চালক নিহত হয়েছে। পুলিশ জানায়, সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কে নওগাঁগামী হানিফ পরিবহনের একটি বাস ডাক্তারের মোড় এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মাছবাহী পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলে চালক রবিউল নিহত হন। এছাড়া বাসের ২০ জন যাত্রী আহত হয়। খবর পেয়ে নওগাঁ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করে।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহওয়ার্দী হোসেন বলেন, রবিউলের বাড়ি নিয়ামতপুর উপজেলায়। ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে লাশ পাঠানো হয়েছে।

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম