সেপটিক ট্যাংকে বিষক্রিয়ায় দুজনের মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০১৯, ২৩:৫৭আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ২৩:৫৯

সেপটিক ট্যাংকে বিষক্রিয়ায় দুজনের মৃত্যু পাঁচবিবি উপজেলার শালাইপুর গ্রামের একটি বাড়িতে নির্মাণাধীন সেপটিক ট্যাংকের কাঠ ও বাঁশ (সাটার) খুলতে নেমে বিষাক্ত গ্যাসে বাড়ির মালিক ও শ্রমিকসহ দুইজনের মৃত্যু হয়েছে। তারা হলেন, বাড়ির মালিক মৃত আমজাদ আলীর ছেলে মোহাম্মদ আলী (৩৪) ও একই উপজেলার বাঁশখুর গ্রামের নজরুল ইসলামের ছেলে নির্মাণ শ্রমিক নাঈম হোসেন (২২)।
সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে।ঘটনার সময় তাদের উদ্ধার করতে গিয়ে জাকারিয়া হোসেন নামের এক প্রতিবেশী অসুস্থ হয়ে পড়েন। তাকে আশঙ্কাজনক অবস্থায় জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গ্রামবাসী জানায়, নির্মাণাধীন সেপটিক ট্যাংকের কাঠ ও বাঁশ খোলার জন্য নির্মাণ শ্রমিক নাঈম হোসেন ট্যাংকে নেমে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে মারা যান। তার সাড়া না পেয়ে বাড়ির মালিক মোহাম্মদ আলী ট্যাংকে নামলে তিনিও মারা যান। দুজনের সাড়া না পেয়ে প্রতিবেশী জাকারিয়া হোসেন তাদের উদ্ধারে নেমে তিনিও মারাত্মক অসুস্থ হয়ে পড়েন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুনছুর রহমান বলেন, অসচেতনতার কারণে দুর্ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় অসুস্থ ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম