মাছধরাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১০

মাদারীপুর প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৪১আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৫৫

নিহত শ্যাম দাসের স্বজনদের আহাজারি মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের ছোট বাড্ডা গ্রামে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও ১০ জন। বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে মাছধরাকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয়। মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওগাতুল আলম এ তথ্য নিশ্চিত করেন।

নিহত ব্যক্তির নাম শ্যাম দাস (৪০)।গুরুতর আহত অবস্থায় সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গুরুতর আহত  অবস্থায় পরিমল দাস নামে আরও একজনকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, জমিজমা নিয়ে ওই গ্রামের শ্যাম দাসের সঙ্গে দিলীপ গাঠিয়া নামে এক ব্যক্তির অনেক আগে থেকেই বিরোধ চলে আসছিল। এরই জের ধরে এ সংঘর্ষ হয়। উভয় পক্ষ দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে লিপ্ত হয়।

ওসি শওগাতুল আলম জানান, পুনরায় সংঘাতের আশঙ্কায় ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সদর হাসপাতালে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হবে।  

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম