নজরুলের গান ও কবিতা বাঙালির প্রেরণার উৎস: রেলপথমন্ত্রী

পঞ্চগড় প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০১৯, ২২:০৯আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৯, ২২:১৪

পঞ্চগড়ে তিন দিন ব্যাপী জাতীয় নজরুল সম্মেলনের উদ্বোধন করছেন রেলপথমন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক চেতনা ধারণ করে এগিয়ে যাওয়ার জন্য নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানিয়েছেন রেলপথমন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন। তিনি বলেন, ‘শোষণ বঞ্চনা, অন্যায়, কুসংস্কার, ধর্মান্ধতা ও গোঁড়ামির বিরুদ্ধে নজরুল চিরকালই ছিলেন আপসহীন। তার গান ও কবিতা বাঙালির প্রেরণার উৎস।’

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে তিন দিন ব্যাপী জাতীয় নজরুল সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় রেলপথমন্ত্রী কবি নজরুল প্রসঙ্গে আরও বলেন, ‘তার প্রত্যয়ী ও বলিষ্ঠ লেখনি এদেশের মানুষকে মুক্তি সংগ্রামে অনুপ্রাণিত করেছে।  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবি নজরুলকে বাংলাদেশে এনে জাতীয় কবির মর্যাদায় অধিষ্ঠিত করেছেন।’

‘নজরুলের অপ্রচলিত গানের সুর সংগ্রহ, স্বরলিপি প্রণয়ন, সংরক্ষণ, প্রচার ও নবীন প্রজন্মকে উদ্বুদ্ধকরণ’ শীর্ষক প্রকল্পের আওতায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের কবি নজরুল ইনস্টিটিউটের আয়োজনে এবং পঞ্চগড় জেলা প্রশাসনের সহযোগিতায় এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনে কবি নজরুলের জীবন পরিক্রমা বিষয়ক আলোচনা সভা ও তথ্যচিত্র প্রদর্শন, প্রতিষ্ঠান পর্যায়ে আবৃত্তি, নজরুলের গান, নৃত্য ও নজরুল বিষয়ক রচনা প্রতিযোগিতা, নজরুল সঙ্গীত, নৃত্য ও কবিতা আবৃত্তি পরিবেশনা, নজরুল বিষয়ক বই প্রদর্শনী, শুদ্ধ বাণী ও সুরে নজরুল সঙ্গীতের প্রশিক্ষক সৃজন প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে দেশের খ্যাতিমান কবি-সাহিত্যিকসহ নজরুলপ্রেমীরা অংশ নেবেন।

জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ‘বঙ্গবন্ধুর চেতনায় নজরুলের স্বাধীন চিন্তা’ শীর্ষক আলোচনা সভায় পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জাকিয়া তাবাসসুম, নজরুল ইনস্টিটিউটের প্রাক্তন নির্বাহী পরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা, কবি নজরুল ইনস্টিটিউটের সচিব ও প্রকল্প পরিচালক আব্দুর রহিম প্রমুখ বক্তব্য রাখেন।

এর আগে জাতীয় নজরুল সম্মেলন উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা ছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

 

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম