ময়মনসিংহে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

ময়মনসিংহ প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৩৭আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৪১

বন্দুকযুদ্ধ

ময়মনসিংহে জেলা গোয়েন্দা পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত আব্দুল করিম (৪৫) একজন মাদক ব্যবসায়ী।  

পুলিশ সূত্রে  জানা গেছে, বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর)  রাত আড়াইটার সময় বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এসময় পুলিশের কনস্টেবল আনোয়ার হোসেন আহত হয়েছেন। 

বন্দুকযুদ্ধের বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের ওসি শাহ কামাল আকন্দ জানান, ময়মনসিংহের তারাকান্দা উপজেলার নলকাকরা এলাকায় কিছু মাদক ব্যবসায়ী মাদক কেনাবেচা করছে— এমন খবরের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশ। তখন পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে মাদক কারবারিরা। পুলিশও পাল্টা গুলি ছুড়লে মাদক কারবারিরা পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল তল্লাশি করে আব্দুল করিম নামে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক করিমকে মৃত ঘোষণা করেন। এসময় ঘটনাস্থল থেকে একটি পাইপগান, ২০০  গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। নিহত করিম তারাকান্দা নলকাকরা গ্রামের আক্কাস আলীর পুত্র।  তার বিরুদ্ধে মাদকসহ ১৫টি মামলা রয়েছে জানায় পুলিশ।

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজধানীতে বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়ে ছুরিকাঘাতে প্রবাসী নিহত
রাজধানীতে বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়ে ছুরিকাঘাতে প্রবাসী নিহত
উজবেকিস্তানে ভারতের কাছেও হারলো বাংলাদেশ
উজবেকিস্তানে ভারতের কাছেও হারলো বাংলাদেশ
প্রবাসীদের সমস্যা সমাধানে ১০ দফা দাবি সংসদে
প্রবাসীদের সমস্যা সমাধানে ১০ দফা দাবি সংসদে
রাজনৈতিক সদিচ্ছা থাকলে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজনৈতিক সদিচ্ছা থাকলে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রী
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’