লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি

মীরসরাই প্রতিনিধি
০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪৩ আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪৩

চট্টগ্রামের মীরসরাইয়ে ১১ দলীয় ঐক্যের লংমার্চ ও বিরোধীদলীয় নেতা জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের গাড়িবহর লক্ষ্য করে লাল কার্ড দেখিয়েছেন এক ছাত্রদল নেতা। 

শনিবার (০৫ সেপ্টেম্বর) সন্ধ্যার আগে লংমার্চের গাড়িবহর মীরসরাই এলাকা অতিক্রম করার সময় সড়কের পাশে দাঁড়িয়ে এই প্রতীকী প্রতিবাদ জানান তিনি। ওই ছাত্রদল নেতার নাম তৌহিদুল ইসলাম নিশান। তিনি মীরসরাই উপজেলা ক্রীড়া পরিচালনা কমিটির সদস্য। এ বিষয়ে জানতে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি নিশান।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিভিন্ন দাবিতে ১১ দলীয় ঐক্যের লংমার্চ অনুষ্ঠিত হয়। লংমার্চের গাড়িবহর মীরসরাই এলাকা অতিক্রমের সময় সড়কের পাশে দাঁড়িয়ে প্রতিবাদ জানান নিশান। এ সময় লংমার্চের গাড়িবহর ও জামায়াত আমিরের গাড়িকে লক্ষ্য করে তিনি একা সড়কের পাশে দাঁড়িয়ে লালকার্ড দেখান।

এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় আলোচনা-সমালোচনা। কেউ কেউ নিশানের এই প্রতিবাদকে সাধুবাদ জানান। আবার কেউ কেউ সমালোচনা করেছেন। বিধোরী দলের লোকজন বিষয়টিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বা সস্তা ভাইরাল হওয়ার চেষ্টা হিসেবে মন্তব্য করেছেন।

/এএম/ 
সম্পর্কিত
শাহাদাতকে প্রশাসক করায় সরকারের বিরুদ্ধে মামলা হওয়া উচিত: এনসিপি নেতা আরিফ
তেলবাজদের নিয়ে বিদেশ সফর, জানেও না কেন যাচ্ছে, আবার বলছে প্রথমবার বিমানে: মাসুদ
আমজনতার তারেক রহমান ছাত্রদলের সদস্য ছিলেন: জানালেন ছাত্রদল নেতা শুভ
সর্বশেষ খবর
‘ক্রসফায়ার’: একশব্দেই ফিরে এলো গুম-বিচারবহির্ভূত হত্যার ভয়ংকর স্মৃতি
‘ক্রসফায়ার’: একশব্দেই ফিরে এলো গুম-বিচারবহির্ভূত হত্যার ভয়ংকর স্মৃতি
আইজিপিকে অপসারণের দাবি এনসিপির
আইজিপিকে অপসারণের দাবি এনসিপির
জালে অজগর আর বসতঘর থেকে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার
জালে অজগর আর বসতঘর থেকে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার
শ্রীলঙ্কার কাছে হারলো বাংলাদেশ
শ্রীলঙ্কার কাছে হারলো বাংলাদেশ
সর্বাধিক পঠিত
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
‘আমাদের নীরব কান্না দেখার মতো কেউ নেই’
‘আমাদের নীরব কান্না দেখার মতো কেউ নেই’
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, ১৬ ডিগ্রিতে নামলো তাপমাত্রা
পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, ১৬ ডিগ্রিতে নামলো তাপমাত্রা