ভেড়ামারায় তেলবাহী লরির ট্যাংক বিস্ফোরণে নিহত ১

কুষ্টিয়া প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০১৯, ১৩:২৭আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৩৬

তেলবাহী লরির ট্যাংক বিস্ফোরণ কুষ্টিয়ার ভেড়ামারায় তেলবাহী লরির ট্যাংক বিস্ফোরণে সেলিম (২৮) নামে এক ওয়ার্কশপ মালিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে কুষ্টিয়া-পাবনা মহাসড়কের ভেড়ামারা বারমাইলে মতিয়া ফিলিং স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা খবির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

নিহত সেলিম ভেড়ামারা শহরের দক্ষিণ রেলগেট এলাকার সিরাজুল ইসলামের ছেলে।

ওসি মোল্লা খবির উদ্দিন জানান, ভেড়ামারা বারমাইলে মতিয়া ফিলিং স্টেশনের তেলবাহী লরির ট্যাংক ছিদ্র হলে (ঝিনাইদহ-ঢ-৪১-০০১৪) পাশের ওয়ার্কশপে ওয়েল্ডিং করতে দেওয়া হয়। ওয়ার্কশপের মালিক সেলিম ওয়েল্ডিং করার সময় লরির ট্যাংক বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ভেড়ামারা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম