সুবর্ণচরে হতদরিদ্রদের চাল বিক্রির অভিযোগে অর্থদণ্ড ও আটক ১

নোয়াখালী প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর ২০১৯, ২৩:২৪আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৯, ২৩:৪৪

নোয়াখালী নোয়াখালীর সুবর্ণচরের চরওয়াপদা ইউনিয়নের থানারহাটে হতদরিদ্রদের ১০ টাকা কেজির চাল খোলাবাজারে বিক্রির অভিযোগে সামছুদ্দিন বাবুল নামে এক ডিলারকে জরিমানা ও তার কর্মচারী হানিফকে আটক করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. শরীফ উল্যাহ ওই ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা ও তার কর্মচারীর বিরুদ্ধে মামলার নির্দেশ দেন।

শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বাবুলের দোকান থেকে ১০ বস্তা চাল জব্দ করা হয়।

মো. শরীফ উল্যাহ জানান, স্থানীয়রা হানিফকে আটক করে থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। পরে, ডিলারকে খবর দিয়ে থানায় এনে তার এবং তার কর্মচারীর অপকর্মের শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে তাকে এই অর্থদণ্ড প্রদান করা হয়। বাবুলের কর্মচারী মো. হানিফ সরাসরি অপরাধের সঙ্গে যুক্ত থাকায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়।

চর জব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাহেদ উদ্দিন জানান, এ ঘটনায় এখনও এজাহার না পাওয়ায় মামলা রুজু করা হয়নি। 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী