ক্ষমা চাওয়ার জন্য রাবি উপাচার্যকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

রাবি প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৫০আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৯, ২০:০০

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানকে তার বক্তব্য প্রত্যাহার করে নিঃশর্ত ক্ষমা চাওয়ার জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে বিশ্ববিদ্যালয়ে ক্রিয়াশীল তিনটি ছাত্রসংগঠন।

রবিবার (২৯ সেপ্টেম্বর) বিকালে বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, রাকসু আন্দোলন মঞ্চ এবং রাবি ছাত্র ফেডারেশনের যৌথ প্রতিবাদ লিপিতে তারা এই আল্টিমেটাম দেওয়া হয়।

প্রতিবাদ লিপিতে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আব্দুস সোবহান ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ শেষে ‘জয় হিন্দ’ বলেছেন। বিষয়টি গণমাধ্যমে ছড়িয়ে পড়ায় দেশব্যাপী নিন্দার ঝড় উঠেছে। উক্ত বক্তব্যটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। একজন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে এই বক্তব্য খুবই উদ্বেগজনক। আমরা মনে করি এই বক্তব্যের মাধ্যমে তিনি লাখ লাখ শহীদের আত্মত্যাগ ও লড়াই সংগ্রামের মাধ্যমে অর্জিত স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে অসম্মান ও অস্বীকার করেছেন।

আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মতো পদে বসে এমন গর্হিত বক্তব্য প্রদানের মাধ্যমে তিনি উক্ত পদকে কলঙ্কিত করেছেন। আগামী ২৪ ঘণ্টার মধ্যে বক্তব্য প্রত্যাহার করে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করতে হবে। নাহলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আন্দোলন গড়ে তোলা হবে।

আরও খবর: ‘জয় হিন্দ’ স্লোগান দিয়ে সমালোচনার মুখে রাবি উপাচার্য 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক