হবিগঞ্জে পুলিশের নির্যাতনে আসামির মৃত্যুর অভিযোগ

হবিগঞ্জ প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০১৯, ১৩:০৬আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৯, ১৩:২৪

হবিগঞ্জে পুলিশের নির্যাতনে আসামির মৃত্যুর অভিযোগ হবিগঞ্জে চেক ডিজঅনার মামলার আসামি পুলিশি নির্যাতনে মারা গেছেন বলে অভিযোগ উঠেছে। নিহতের নাম ফারুক মিয়া (৫০)। তবে পুলিশের দাবি, তিনি হার্টঅ্যাটাকে মারা গেছেন।

ফারুক মিয়া শহরের মোহনপুর এলাকার সনজব আলীর ছেলে। এ ঘটনায় উত্তেজিত জনতা হাসপাতাল ঘেরাও করে বিক্ষোভ করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাতে হবিগঞ্জ সদর থানার একদল পুলিশ শহরের মোহনপুর এলাকায় অভিযান চালিয়ে চেক ডিজঅনার মামলার আসামি ফারুক মিয়াকে আটক করে। পরে তাকে থানায় নিয়ে নির্যাতন করে। এসময় তিনি অসুস্থ হয়ে পড়লে পুলিশ তাকে সদর হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের পরিবারের দাবি, তাকে পুলিশ নির্যাতন করে মেরে ফেলেছে।

নিহতের ছেলে মাসুক মিয়া বলেন, ‘পুলিশ আমার বাবাকে আটকের পর থানায় নিয়ে মারধর ও নির্যাতন করে। আমি থানায় বাবাকে দেখতে গেলেও পুলিশ বাধা দেয়। পুলিশের নির্যাতনের কারণেই বাবার মৃত্যু হয়েছে।’ হবিগঞ্জে পুলিশের নির্যাতনে আসামির মৃত্যুর অভিযোগ

হবিগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মিঠুন রায় জানান, ‘ফারুক মিয়াকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে আসার পর মারা যান। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ বোঝা যাবে।’

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুক আলী জানান, ‘ফারুক মিয়াকে কেউ নির্যাতন করেনি। তার হার্টঅ্যাটাক হয়। তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্লা জানান, ‘ময়নাতদন্তের পর যদি পুলিশের নির্যাতনের বিষয়টি সামনে আসে, তাহলে অবশ্যই দায়ী  ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।’

এদিকে পুলিশ হেফাজতে ফারুক মিয়ার মৃত্যুর খবর পেয়ে এলাকাবাসী হাসপাতাল ঘিরে রেখে বিক্ষোভ প্রদর্শন করেন। খবর পেয়ে হাসপাতালে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন পুলিশ সুপারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম