হাজী দানেশ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অপসারণ দাবি

দিনাজপুর প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৫০আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৫৪

হাজী দানেশ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অপসারণ দাবি

যৌন নির্যাতনের অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনক (ইউজিসি)-কে মিথ্যা তথ্য দিয়ে চিঠি প্রদান ও ভুয়া সফরসূচি অনুমোদনের অভিযোগে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মু. আবুল কাশেমের অপসারণ দাবি করা হয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে দিনাজপুর প্রেসক্লাবে ‘সামাজিক অনাচার প্রতিরোধ কমিটি’র উদ্যোগে সাংবাদিক সম্মেলনে করে এই দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে আরও অংশ নেন দিনাজপুর মহিলা পরিষদ, উদীচীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা।

‘সামাজিক অনাচার প্রতিরোধ কমিটি’র আহ্বায়ক সফিকুল ইসলাম লিখিত বক্তব্যে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের মলিকুলার বায়োলজি বিভাগের শিক্ষক রমজান আলীর বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানি ও গৃহকর্মীর সঙ্গে অনৈতিক সম্পর্কের সত্যতা পেয়েছে উচ্চ আদালতের নির্দেশে গঠিত তদন্ত কমিটি। এরপরও ওই শিক্ষককে বহিষ্কার করা হচ্ছে না। বরং ১৭ সেপ্টেম্বর ইউজিসি’র কাছে বিশ্ববিদ্যালয় চিঠি দিয়েছেন যে, ছাত্রীর অভিযোগটি মানসিক নির্যাতন। প্রকৃত ঘটনা গোপনের পাশাপাশি ওই শিক্ষককে বাঁচাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মু. আবুল কাশেম ভুয়া সফরসূচির অনুমোদন দিয়েছেন, যাতে অভিযুক্ত শিক্ষক মামলা থেকে খালাস পান। এ ধরনের কাজের মাধ্যমে উপাচার্য নৈতিকভাবে তার পদে থাকার যোগ্যতা হারিয়েছেন।

ইউজিসিকে দেওয়া চিঠি প্রত্যাহারের পাশাপাশি উপাচার্যকে বিশ্ববিদ্যালয় থেকে অপসারণের দাবি জানানো হয়েছে সংবাদ সম্মেলন থেকে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম