স্বর্ণ পাচারের মামলায় একজনের যাবজ্জীবন

চুয়াডাঙ্গা প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০১৯, ২০:৩০আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৯, ২০:৩২

চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গার জীবননগরে স্বর্ণ পাচার মামলায় রাকিব হোসেন (৩৮) নামের একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকালে চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এই রায় ঘোষণা করেন। এরপর আসামিকে পুলিশ প্রহরায় চুয়াডাঙ্গা জেলা কারাগারে নেওয়া হয়।

সাজাপ্রাপ্ত রাকিব হোসেন জীবননগর উপজেলার ধোপাখালি গ্রামের আব্দুর রহমানের ছেলে।

মামলার বিবরণ সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৭ ফেব্রেুয়ারি সকালে রাকিব হোসেন বাইসাইকেলে করে জীবননগর সীমান্তের গোয়ালপাড়া দিয়ে স্বর্ণ পাচারের জন্য যাচ্ছিলো। এসময় ৫৮ বিজিবির গয়েশপুর বিওপি’র একটি টহল দল গোয়ালপাড়া সীমান্তের কাছে রাকিবকে আটক করে। তল্লাশি করে তার দুই পায়ের অ্যাঙ্কেলেটের ভেতরে রাখা অবস্থায় এককেজি স্বর্ণ উদ্ধার করে।

ঘটনার দিন রাতে বিজিবির গয়েশপুর বিওপি’র নায়েক সুবেদার আব্দুস সাত্তার বাদী হয়ে জীবননগর থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা জীবননগর থানার ওসি (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন একজনকে অভিযুক্ত করে ২০১৮ সালের ১৬ এপ্রিল আদালতে চার্জশিট প্রদান করেন।

সোমবার বিকালে চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রবিউল ইসলাম ছয় জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করেন।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম