চাঁদপুরে ঘূর্ণি স্রোতের কবলে পড়া ৫ জেলে উদ্ধার

চাঁদপুর প্রতিনিধি
০১ অক্টোবর ২০১৯, ০২:১১আপডেট : ০১ অক্টোবর ২০১৯, ০২:১৯

চাঁদপুর চাঁদপুরে তিন নদীর মোহনায় ঘূর্ণি স্রোতের কবলে পড়ে নিখোঁজ পাঁচ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। সোমবার রাত সাড়ে ৮টার দিকে মেঘনা-পদ্মা-ডাকাতিয়া নদীর মোহনায় ঘূর্ণন স্রোতের কবলে পড়ে নিখোঁজ হয় তারা।

চাঁদপুর কোস্টগার্ড স্টেশন কমান্ডার লে. ফয়সাল বিন রশীদ জানান, তিন নদীর মোহনায় ঘূর্ণন স্রোতে পড়ে জেলেদের নৌকাটি উল্টে যায়। এতে নৌকায় থাকা ৭ জন জেলের মধ্যে দু’জন সাঁতরে পাড়ে আসতে সক্ষম হলেও ৫ জন নিখোঁজ থাকেন। পরবর্তীতে খবর পেয়ে কোস্টগার্ড, নৌপুলিশ, ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালিয়ে ৫ জনকেই জীবিত উদ্ধার করতে সক্ষম হয়।

চাঁদপুর কোস্টগার্ডের পেটি অফিসার সাইফুল্লা বাহার জানান, ৫ জেলেসহ নৌকাটি ভাসতে ভাসতে চাঁদপুরের স্লুইজ গেইট এলাকায় চলে যায়। এ সময় তারা বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকলে আমরা তাদের উদ্ধার করি।

/জেজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম