ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, চালক আটক

নওগাঁ প্রতিনিধি
০১ অক্টোবর ২০১৯, ১৮:১৭আপডেট : ০১ অক্টোবর ২০১৯, ১৮:১৮

নওগাঁ

নওগাঁয় ট্রাকের চাপায় মিলন চন্দ্র (৩০) নামের একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (১ অক্টোবর) বেলা ১১টায় শহরের বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা চালককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে।  

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহওয়ার্দী হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

নিহত মিলন ওষুধ কোম্পানির রিপ্রেজেনটিভ হিসেবে চাকরি করতেন। তার বাড়ি রংপুর জেলার মিঠাপুর উপজেলার বেড়ামাকাল গ্রামে। বাবার নাম পরিমল চন্দ্র।

পুলিশ জানায়, সান্তাহার থেকে নওগাঁর মহাদেবপুরে যাওয়ার পথে বাইপাস এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যায় মিলন। এই ঘটনায় এলাকাবাসী ট্রাকের চালক নুর ইসলাম ও ঘাতক ট্রাকটিকে আটক করেছে।

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহওয়ার্দী হোসেন বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। এবং ঘাতক ট্রাক ও চালককে থানায় নিয়ে আসে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম