পুরনো এলসির বিপরীতেও পেঁয়াজ আসছে না ভারত থেকে

হিলি প্রতিনিধি
০১ অক্টোবর ২০১৯, ১৯:৩৯আপডেট : ০১ অক্টোবর ২০১৯, ১৯:৪১

পেঁয়াজ

অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের সংকট ও মূল্যবৃদ্ধির কারণে পেঁয়াজ রফতানি বন্ধ করে দিয়েছে ভারত সরকার। এমনকি আগের করা এলসিগুলোর বিপরীতে পেঁয়াজ রফতানির আশা থাকলেও কোনও পেঁয়াজ রফতানি আনা সম্ভব হয়নি।   

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) হিলি বন্দর  কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।

এদিকে দুর্গাপূজার ২ অক্টোবর থেকে ১১ অক্টোবর পর্যন্ত আমদানি-রফতানি বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। তবে বিকালে এক চিঠির মাধ্যমে বৃহস্পতিবার বন্দর দিয়ে আমদানি রফতানি চালুর কথা জানিয়েছেন ব্যবসায়ীরা। পেঁয়াজ রফতানির সম্ভাবনা রয়েছে বলেও চিঠিতে জানিয়েছেন তারা। 

হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ বাংলা ট্রিবিউনকে জানান, পেঁয়াজ আমদানির জন্য দশ হাজার টনের মতো এলসি দেওয়া রয়েছে। যার মধ্যে প্রায় দেড় হাজার টনের মতো পেঁয়াজ ভারতের হিলিতেই আটকা পড়েছে। গত দুই তিনদিন ধরে আটকা থাকায় পেঁয়াজের যেমন ক্ষতি হচ্ছে, তেমনি আমদানিকারকরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এছাড়াও পাইপলাইনে আরও পেঁয়াজ আটকা রয়েছে। পেঁয়াজ রফতানি বন্ধের সিন্ধান্তের পর থেকেই আমরা তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি। নতুন এলসি না নিলেও পুরানো এলসিগুলোর বিপরীতে তারা যেন পেঁয়াজ রফতানি করে। এজন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, তারা আমাদের আশ্বস্ত করেছেন।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম