মোটরসাইকেল থেকে ছিটকে বাসের নিচে পড়ে কলেজছাত্র নিহত

কুমিল্লা প্রতিনিধি
০২ অক্টোবর ২০১৯, ১৮:০২আপডেট : ০২ অক্টোবর ২০১৯, ১৮:১১

কুমিল্লা কুমিল্লায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে নাজিম উদ্দিন (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। এসময় আহত হয় মোটরসাইকেলের আরও দুই আরোহী। বুধবার (২ অক্টোবর) দুপুরে সদর উপজেলার বালুতুপা এলাকায় কুমিল্লা-ফেনী পুরাতন সড়কের এ দুর্ঘটনা ঘটে।

নাজিম উদ্দিন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বাঁশপুর গ্রামের আক্তার হোসেনের ছেলে। সে কুমিল্লা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

কুমিল্লা সদর দক্ষিণ থানার এস আই জাকির হোসেন জানান, নাজিম উদ্দিন দুই বন্ধুসহ কুমিল্লা থেকে পুরাতন ফেনী রোডে সুয়াগাজী যাচ্ছিলো। মোটরসাইকেলটি অত্যন্ত দ্রুত গতিতে চলছিল। এসময় নাজিম মোটরসাইকেল থেকে ছিটকে গিয়ে মদিনা পরিবহনের একটি বাসের নিচে পড়ে। বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়। আহত হয় সঙ্গে থাকা দুই বন্ধুও। পুলিশ মরদেহ উদ্ধার করেছে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম