ক্যাম্প থেকে পালিয়ে আসা ৪৫ রোহিঙ্গা সীতাকুণ্ডে আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০২ অক্টোবর ২০১৯, ১৮:৪৪আপডেট : ০২ অক্টোবর ২০১৯, ১৮:৫৪

চট্টগ্রাম ক্যাম্প থেকে পালিয়ে চট্টগ্রামের সীতাকুণ্ডে কাজ করতে আসা ৪৫ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের কেশবপুর মোল্লাপাড়ায় একটি ঘর থেকে তাদের আটক করা হয়। তাদের আজ বুধবার (২ অক্টোবর) বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলওয়ার হোসেন এ তথ্য জানিয়েছেন। ওই এলাকায় মোবারক হোসেন নামের একজনের ভাড়া ঘর থেকে তাদের আটক করা হয় বলে তিনি জানান। আটক ৪৫ জন রোহিঙ্গার সবাই ১৮ থেকে ২৫ বছর বয়সী যুবক।

মো. দেলওয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আটক ৪৫ জন রোহিঙ্গা উখিয়ার কুতুংপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে সীতাকুণ্ড এলাকায় এসে শ্রমিকের কাজ করছিল। দিনে কাজ করার পর রাতে মোবারক হোসেনের মালিকানাধীন ভাড়া ঘরে অবস্থান করতো তারা। গোপন সংবাদ পেয়ে রাতে ওই ঘরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে বিদেশি নাগরিক আইনে মামলা দায়ের করে  কারাগারে পাঠানো হয়েছে।’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম