মৌলভীবাজারে নগদ টাকাসহ ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি
০৪ অক্টোবর ২০১৯, ০০:১৭আপডেট : ০৪ অক্টোবর ২০১৯, ০০:১৯

মৌলভীবাজারে নগদ টাকাসহ ইয়াবা উদ্ধার

মৌলভীবাজারের রাজনগর উপজেলার ঘড়গাঁও থেকে চার হাজার ১২২ পিস ইয়াবাসহ আব্দুল আলী জিদ্দা (৪০) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুর ১২টায় মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো.রাশেদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

বুধবার (২ অক্টোবর) দিবাগত রাতে রাজনগর উপজেলার ঘড়গাঁও গ্রামের বাড়ি থেকে তাকে আটক করা হয়। আব্দুল আলী জিদ্দা ওই গ্রামের আশ্বব মিয়ার ছেলে।

মৌলভীবাজারে ইয়াবা উদ্ধার অভিযান

মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার বাংলা ট্রিবিউনকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাজনগর থানার ওসি আবুল হাসেম পুলিশ ফোর্স নিয়ে জিদ্দাকে নিজ বসত ঘর থেকে আটক করে। তার কাছ থেকে জব্দ করা হয় চার হাজার ১২২ পিস ইয়াবা ও নগদ ৫ হাজার  ৭৮০ টাকা। আটক জিদ্দার  নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজনগর থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

জিদ্দা দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকের ব্যবসা পরিচালনা করে আসছিল বলেও জানান তিনি।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম