তেঁতুলিয়ায় মোটরসাইকেলে ধাক্কা দিয়ে বাস খাদে, এক শিশু নিহত

পঞ্চগড় প্রতিনিধি
০৫ অক্টোবর ২০১৯, ১৫:৪১আপডেট : ০৫ অক্টোবর ২০১৯, ১৫:৫৭

তেঁতুলিয়ায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় মোটরসাইকেলে বাসের ধাক্কায় রিশা আক্তার (৬) নামে এক শিশু নিহত হয়েছে। মারাত্মক আহত হয়েছেন তার বাবা। শনিবার (৫ অক্টোবর) তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের সাতমেরা এলাকায় পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কে বাসের চাপায় ওই শিশুর মৃত্যু হয়। দুইজনকে চাপা দিয়ে বাসটি খাদে গিয়ে পড়ে এবং এর ছয় যাত্রী আহত হন।

নিহত রিশার বাড়ি ওই উপজেলার দেবনগর এলাকায়।  সে ভজনপুর ইসলামী নূরানি কিন্ডার গার্টেনের শিশু শ্রেণির শিক্ষার্থী। তার বাবার নাম রবিউল ইসলাম।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, কিন্ডার গার্টেন ছুটি হলে বাবার সঙ্গে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিল রিশা। বাড়ির সামনে পৌঁছালে তেঁতুলিয়া থেকে পঞ্চগড়গামী আর ইসলাম এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে বাসের চাপায় ঘটনাস্থলেই মারা যায় রিশা। এসময় ওই শিশুর বাবা রবিউল ইসলাম গুরুতর আহত হন। তাকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল ও পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেন।

এদিকে বাসটি দুর্ঘটনার পর কিছুদুর গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের নিচে পড়ে যায়। এসময় ওই বাসের ছয় যাত্রী আহত হন। আহতরা পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন। ঘটনার পরেই চালক পালিয়ে যায়। ক্ষুব্ধ স্থানীয়রা মহাসড়ক অবরোধ করে রাখে। 

তেঁতুলিয়া হাইওয়ে থানার ওসি আব্দুল্লাহ হেল বাকী ঘটনার পরই চালক পালিয়ে গেছে। তবে বাসটি আটক করা হয়েছে। নিহত শিশুকে আইনি প্রক্রিয়া শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম