গোপালগঞ্জে বাসের ধাক্কায় পুলিশ কনস্টেবল নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি
০৬ অক্টোবর ২০১৯, ০৯:৪৮আপডেট : ০৬ অক্টোবর ২০১৯, ০৯:৫৯

মোটরসাইকেল দুর্ঘটনা

গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় সম্রাট বিশ্বাস (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (০৫.১০.২০১৯) রাত ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার গেড়াখোলা ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। এসময় তার ভাই লিটন বিশ্বাস (২০) গুরুতর আহত হয়েছেন। নিহত সম্রাট রাজধানীর মিরপুর থানায় কনেস্টবল পদে কর্মরত ছিলেন।

নিহত সম্রাট বিশ্বাস গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার চর পদ্মবিলা গ্রামের কেশব লাল বিশ্বাসের ছেলে।

গোপালগঞ্জের সহকারী পুলিশ সুপার (কাশিয়ানী ও মুকসুদপুর সার্কেল) আনোয়ার হোসেন জানান, দূর্গা পূজা উপলক্ষে ছুটিতে বাড়ি আসে কনেস্টবল সম্রাট বিশ্বাস। শনিবার রাতে বিভিন্ন স্থানে দূর্গা প্রতিমা দেখে ভাই লিটনকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন সম্রাট। এসময় ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার গেড়াখোলা ব্রিজের কাছে পৌঁছালে বিপরিত দিক থেকে আসা যাত্রীবাহী বাসের ধাক্কায় সম্রাট ঘটনাস্থলেই নিহত হন ও তার ভাই লিটন গুরুতর আহত হন।

পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল গিয়ে হতাহতদের উদ্ধার করে। আহত লিটনকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

/জেবি/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম