বরগুনায় ৭৫০ কেজি হরিণের মাংস উদ্ধার, আটক ১

বরগুনা প্রতিনিধি
০৬ অক্টোবর ২০১৯, ১৬:৩২আপডেট : ০৬ অক্টোবর ২০১৯, ১৬:৪১

জব্দ হরিণের মাংস বরগুনার পাথরঘাটার বলেশ্বর নদ সংলগ্ন বিহঙ্গ দ্বীপে রবিবার (৬ অক্টোবর) ভোরে ৭৫০ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে কোস্টগার্ড। এ সময় আবদুস সোবাহান (৫৫) নামের এক হরিণ শিকারীকে আটক করা হয়। সোবাহান উপজেলার চরদুয়ানী এলাকার মৃত হাচেন আলীর ছেলে। দুপুরে বণ্য প্রাণী সংরক্ষণ আইনে মামলার পর তাকে জেলহাজতে পাঠানো হয়।
পাথরঘাটা কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট বিশ্বজিৎ বলেন, সুন্দরবনের চাঁন্দের স্বরের দরজার খাল এলাকা থেকে অন্তত ১৫টি হরিণ জবাই করে মাংস নিয়ে যাচ্ছিলো শিকারীরা। শনিবার রাত সাড়ে ১১টার দিকে বিহঙ্গ দ্বীপ সংলগ্ন এলাকায় প্রায় সাত ঘণ্টা অভিযান চালিয়ে ভোর ছয়টার দিকে একটি নামবিহীন ইঞ্জিনচালিত নৌকায় প্রায় ১৯ মণ হরিণের মাংসসহ আবদুস সোবহানকে আটক করা হয়। পরে ইঞ্জিনচালিত নৌকাটি জব্দ করা হয়।
সোবাহানের বরাত দিয়ে তিনি জানান, ওই নৌকায় আরও চারজন ছিল। কোস্টগার্ডের অভিযান টের পেয়ে হানিফা, সরোয়ার হোসেন, আ. রাজ্জাক ও আ. ছাত্তার নামে চারজন নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। তাদের বাড়ি পাথরঘাটার বিভিন্ন এলাকার।
এ বিষয়ে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ হুমায়ূন কবির বলেন, উদ্ধার হওয়া হরিণের মাংস কেরোসিন দিয়ে মাটি চাপা দেওয়া হয়েছে। সোবাহান এবং পলাতক অপর চারজনের বিরুদ্ধে বন্য প্রাণী সংরক্ষণ আইনে মামলা করা হয়েছে।

 

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম