নাফ নদী থেকে ৩ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
০৬ অক্টোবর ২০১৯, ১৭:০৭আপডেট : ০৬ অক্টোবর ২০১৯, ১৭:৫০

নাফ নদী থেকে ৩ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার

কক্সবাজারে টেকনাফের নাফ নদী থেকে একটি নৌকাসহ ৩ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

রবিবার (৬ অক্টোবর) ভোরে সাবরাং ইউনিয়নের নাফ নদী এলাকায় এই ঘটনা ঘটে।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘নাফ নদী পেরিয়ে সাবরাং খালের মুখ নামক স্থানে মিয়ানমার থেকে ইয়াবার চালান আসার ব্যাপারে তথ্য ছিল। এই খবর পেয়ে বিজিবির একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা নৌকা পেলে প্যারাবনের দিকে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে ৩ লাখ ৩০ হাজার পিস ইয়াবা এবং একটি কাঠের নৌকা জব্দ করা হয়। উদ্ধার ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদরে জমা করা হয়েছে।’

ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সামনে ইয়াবাগুলো ধ্বংস করা হবে বলে জানিয়েছে বিজিবি।

/এএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম