হবিগঞ্জে পাচারের সময় ৩০০ বস্তা সরকারি চাল জব্দ

হবিগঞ্জ প্রতিনিধি
০৬ অক্টোবর ২০১৯, ১৭:১১আপডেট : ০৬ অক্টোবর ২০১৯, ১৭:৪০

চাল (ফাইল ফটো) হবিগঞ্জের লাখাইয়ে ৩০০ বস্তা ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) এর চাল জব্দ করেছে প্রশাসন। ১০ টাকা কেজি দরে সরকারিভাবে বিতরণের এ চাল পাচারের সময় দুই জায়গা থেকে জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
লাখাই উপজেলা নির্বাহী অফিসার শাহিন আক্তার জানান, রবিবার (৬ অক্টোবর) ভোরে দু’টি ট্রাকে করে পাচারের সময় উপজেলার বুল্লা থেকে ২৩২ বস্তা ও তেঘরিয়া এলাকা থেকে ৬৮ বস্তা চাল জব্দ করে উপজেলা প্রশাসন। জব্দ চাল সরকারি গুদামে রাখা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তলব করা হয়েছে।
এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম জানান, চাল জব্দের বিষয়টি শুনেছি। তবে দুপুর পর্যন্ত এ বিষয়ে কেউ থানায় অভিযোগ করেননি।
স্থানীয়রা জানিয়েছেন, সরকারি চাল পাচারের উদ্দেশ্যে একটি চক্র দু’টি ট্রাকে করে চালগুলো নিয়ে যাচ্ছিল। এ সময় এলাকাবাসী চালগুলো আটক করে উপজেলা প্রশাসনকে খবর দেয়। পরে উপজেলা প্রশাসন চালগুলো জব্দ করে। এ সময় পাচারকারীরা পালিয়ে যায়। 

/ওআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম