পূজা-পার্বণ সাড়ম্বরে পালন করা হচ্ছে: ধর্ম প্রতিমন্ত্রী

গোপালগঞ্জ প্রতিনিধি
০৭ অক্টোবর ২০১৯, ১৬:৫১আপডেট : ০৭ অক্টোবর ২০১৯, ১৭:০৭

পূজা-পার্বণ সাড়ম্বরে পালন করা হচ্ছে: ধর্ম প্রতিমন্ত্রী

এদেশে সব ধর্মের লোকজন শান্তিপূর্ণভাবে তাদের নিজ নিজ ধর্ম পালন করে যাচ্ছে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। তিনি বলেন, ‘বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সারা দেশে পূজা-পার্বণ শান্তি শৃঙ্খলার সঙ্গে ও সাড়ম্বরে পালন করা হচ্ছে।’  

সোমবার (৭ অক্টোবর) গোপালগঞ্জ শহরের ব্যাংকপাড়া দুর্গাপূজা পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।

এসময় ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ‘সারা দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে যেমন দুর্গা উৎসব পালন করা হচ্ছে, আগামীতে আরও আনন্দ উৎসবের মধ্যে সব ধর্মের লোকজন যেনো সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে তাদের ধর্মীয় কার্যাদি পালন করে।’  

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণেই দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রয়েছে। সব ধর্মের লোকজন তাদের যার যার ধর্মের অনুষ্ঠানাদি যথাযথভাবে পালন করতে পারছেন।’

দুপুরে টুঙ্গিপাড়ার বিভিন্ন মন্দির পরিদর্শন ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আর্থিক সহযোগিতা প্রদান করেছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।

/এএইচ/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম