মিষ্টি ও ফুল পাঠিয়ে বিজিবিকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালো বিএসএফ

হিলি প্রতিনিধি
০৭ অক্টোবর ২০১৯, ২০:৪৯আপডেট : ০৭ অক্টোবর ২০১৯, ২০:৫৯

 

বিজিবিকে বিএসএফের মিষ্টি উপহার সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) মিষ্টি ও ফুল উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। এসময় বিজিবির পক্ষ থেকেও বিএসএফকে মিষ্টি ও ফুল উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়। ফুল দিয়ে বিজিবিকে দুর্গাপূজার শুভেচ্ছা জানায় বিএসএফ

সোমবার (৭ অক্টোবর) বিকাল ৫টায় হিলি সীমান্তের ২৮৫নং মেইন পিলারের ১১নং সাবপিলার সংলগ্ন চেকপোস্ট গেটে বিএসএফের পক্ষে ভারতের পতিরাম-১৯৯ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক বিএস নেগি জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক রাশেদ মোহাম্মদ আনিছুল হকের হাতে সাত প্যাকেট মিষ্টি ও ফুল তুলে দেন। তারা শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এসময় বিজিবির পক্ষ থেকেও তিন প্যাকেট মিষ্টি ও ফুল উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এসময় সেখানে বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আলতাব হোসেন, বিএসএফের হিলি ক্যাম্প কমান্ডার জয়পাল সিংসহ উভয় বাহিনীর নারী ও পুরুষ সৈনিকরা উপস্থিত ছিলেন। বিজিবিকে বিএসএফের মিষ্টি ও ফুল উপহার

জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক রাশেদ মোহাম্মদ আনিছুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দুর্গাপূজা উপলক্ষে দুই দেশের দুই সীমান্তরক্ষী বাহিনীর অধিনায়ক পর্যায়ে আমরা মিষ্টি ও ফুল উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছি। আমাদের মধ্যে যে সৌহার্দ্য ও বন্ধুত্বপূর্ণ মনোভাব রয়েছে, তারই বহিপ্রকাশ ঘটেছে। আশা করছি আমাদের সম্পর্ক দিন দিন আরও ঘনিষ্ঠ হবে।’

আরও পড়ুন- দুর্গাপূজা উপলক্ষে সীমান্তে বিএসএফকে বিজিবি’র মিষ্টি উপহার

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি