ফেসবুকে আপত্তিকর ছবি প্রকাশের অভিযোগে কলেজছাত্র গ্রেফতার

জামালপুর প্রতিনিধি
০৯ অক্টোবর ২০১৯, ০৫:২৫আপডেট : ০৯ অক্টোবর ২০১৯, ০৫:২৬

গ্রেফতারের প্রতীকী ছবি জামালপুরের বকশীগঞ্জে ফেসবুক ও মেসেঞ্জারে কলেজছাত্রীর আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগে শাহরিয়ার ইসলাম শান্ত নামে (২২) এক কলেজ ছাত্রের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে তাকে গ্রেফতার করে পুলিশ। তাকে বকশিগঞ্জ থানায় রাখা হয়েছে। শান্ত বকশীগঞ্জ পৌর শহরের চরকাউরিয়া সীমার পাড় গ্রামের শহীদুল ইসলামের ছেলে।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হযরত আলী জানান, জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের সম্মান তৃতীয় বর্ষের ছাত্র শান্তর সঙ্গে বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের কামালপুর গ্রামের এক কলেজ পড়ুয়া ছাত্রীর প্রেমের সম্পর্ক ছিল। সেই মেয়েটির আপত্তিকর ছবি গোপনে মোবাইলে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ও মেসেঞ্জারে ছড়িয়ে দেয় শান্ত। এ নিয়ে ওই ছাত্রীর বাবা সম্প্রতি ঢাকা সাইবার ক্রাইম আদালতে অভিযোগ করলে আদালত বকশীগঞ্জ থানার ওসিকে মামলা করার আদেশ দেন। ওই আদেশের পরিপ্রেক্ষিতে বকশীগঞ্জ থানা পুলিশ সোমবার (৭ অক্টোবর) রাতে মামলাটি করে। মামলার পর মঙ্গলবার দুপুরে অভিযুক্তকে বকশীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করা হয়। 

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হযরত আলী আরও জানান, আপত্তিকর ছবিগুলো কীভাবে ধারণ করা হয়েছে তা তদন্তের মাধ্যমে জানা যাবে। এ ঘটনায় বকশীগঞ্জ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫, ২৯ ও ৩১ ধারায় মামলা করা হয়েছে।

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম