রোহিঙ্গা কিশোরী ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
১০ অক্টোবর ২০১৯, ০৯:১৩আপডেট : ১০ অক্টোবর ২০১৯, ০৯:১৬

গ্রেফতারের প্রতীকী ছবি টেকনাফে রোহিঙ্গা কিশোরীকে ধর্ষণ মামলায় মোহাম্মদ শাহজাহান (৩২) নামে একজনকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার (৯ অক্টোবর) রাত ৮ টার দিকে টেকনাফের হ্নীলা রঙ্গিখালি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শাহজাহান রঙ্গিখালি এলাকার নুরুল হুদার ছেলে।
র‌্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্প ইনচার্জ লেফটেন্যান্ট মির্জা শাহেদ মাহাতাব এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন তথ্য পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। আসামিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে।
প্রসঙ্গত, গত ১ অক্টোবর টেকনাফ লেদা রোহিঙ্গা ক্যাম্পের বল্ক সি-২২ এর বাসিন্দা এক কিশোরী হ্নীলার রঙ্গিখালি এলাকায় গেলে সেখানে ধর্ষণের শিকার হন। এ ঘটনায় গত বৃহস্পতিবার রাতে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে শাহজাহানকে অভিযুক্ত করে টেকনাফ মডেল থানায় মামলা করেন।

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্যক্তিগত উড়োজাহাজের যুগেও আকর্ষণ হারায়নি বিলাসবহুল রেলভ্রমণ
ব্যক্তিগত উড়োজাহাজের যুগেও আকর্ষণ হারায়নি বিলাসবহুল রেলভ্রমণ
ট্যাটু কি সত্যিই নিরাপদ? যা বলছে চিকিৎসাবিজ্ঞান
ট্যাটু কি সত্যিই নিরাপদ? যা বলছে চিকিৎসাবিজ্ঞান
এশিয়ান গেমসে সোনা জয়ের স্বপ্ন লিটনের
এশিয়ান গেমসে সোনা জয়ের স্বপ্ন লিটনের
ট্রাম্পের নিশ্চিহ্ন করার হুমকির পর নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্র-ইরান প্রথম বৈঠক
ট্রাম্পের নিশ্চিহ্ন করার হুমকির পর নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্র-ইরান প্রথম বৈঠক
সর্বাধিক পঠিত
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
আলোচিত সেই দুই হোটেল বন্ধের নির্দেশ
আলোচিত সেই দুই হোটেল বন্ধের নির্দেশ
পাসপোর্ট রি-ইস্যুতে ‘শর্টকাটের’ সুযোগ আর থাকছে না
পাসপোর্ট রি-ইস্যুতে ‘শর্টকাটের’ সুযোগ আর থাকছে না
সরকারি চাকরিজীবীদের পাসপোর্টে নতুন নিয়ম
সরকারি চাকরিজীবীদের পাসপোর্টে নতুন নিয়ম
‘আইনের প্রতি সম্মান দেখিয়ে’ সাবেক পিপিকে থানায় নিয়ে গেলেন আইনজীবী নেতারা
‘আইনের প্রতি সম্মান দেখিয়ে’ সাবেক পিপিকে থানায় নিয়ে গেলেন আইনজীবী নেতারা