‘আইনের প্রতি সম্মান দেখিয়ে’ সাবেক পিপিকে থানায় নিয়ে গেলেন আইনজীবী নেতারা

সুনামগঞ্জ প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫২আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫২

সুনামগঞ্জে নাশকতার মামলায় সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট খায়রুল কবির রুমেনকে থানায় সোপর্দ করেছেন জেলা আইনজীবী সমিতির নেতারা। পরে তাকে গ্রেফতার দেখায় পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে সদর থানায় সোপর্দ করা হয়। 

গ্রেফতার খায়রুল কবির রুমেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য এবং জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক।

জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুল হামিদ বলেন, ‌‘গত ১৮ সেপ্টেম্বর সুনামগঞ্জ সদর থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় রুমেনকে আসামি করা হয়। ওই মামলার বিষয়ে বার নেতৃবৃন্দের সঙ্গে কথা বলতে মঙ্গলবার বিকালে তিনি সমিতির কার্যালয়ে আসেন। এখানে আসার পর আশপাশে সাদা পোশাকে পুলিশ সদস্যদের দেখতে পাই। বিষয়টি বুঝতে পেরে বারের সদস্য হিসেবে তাকে থানায় নিয়ে যাই আমরা।’

আব্দুল হামিদ বলেন, ‘আইনের প্রতি সম্মান দেখিয়ে আমি এবং জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর তাকে থানায় নিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছি।’

জেলা পুলিশ সুপার এবিএম জাকির হোসেন বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল করার ঘটনার পর ১৮ সেপ্টেম্বর নাশকতার চেষ্টার অভিযোগে দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামি খায়রুল কবির রুমেন।’

সদর থানার এসআই অভিজিৎ ভৌমিক বলেন, ‘১৮ সেপ্টেম্বর করা নাশকতার মামলায় রুমেন ৬৩ নম্বর আসামি। এর আগে ১৫ অগাস্ট শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে গিয়ে করা আরেকটি মামলার আসামি হন তিনি। এর মধ্যে নাশকতার মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।’

/এএম/ 
সম্পর্কিত
অপ্রতিম হত্যা: আসামিদের পক্ষে মামলা লড়বেন না কোনও আইনজীবী
‘আমার মেরুদণ্ডে এখনও ৫ আগস্টের গুলির স্প্লিন্টার গেঁথে আছে’
তেলের ডিপোতে ২০ লাখ টাকা চাঁদা চেয়ে গ্রেফতার কৃষক দলের নেতা, পরে বহিষ্কার
সর্বশেষ খবর
প্রতারণার শিকার ১৭ হাজার বিনিয়োগকারীকে ৭২ কোটি টাকা দেবে ডিএসই
প্রতারণার শিকার ১৭ হাজার বিনিয়োগকারীকে ৭২ কোটি টাকা দেবে ডিএসই
অপ্রতিম হত্যা: আসামিদের পক্ষে মামলা লড়বেন না কোনও আইনজীবী
অপ্রতিম হত্যা: আসামিদের পক্ষে মামলা লড়বেন না কোনও আইনজীবী
আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলেও সুবিধা নিতে পারে না কেন বাংলাদেশ
আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলেও সুবিধা নিতে পারে না কেন বাংলাদেশ
গাজী নজরুলের সংসদ সদস্য পদ বহাল থাকে কী করে: প্রশ্ন টিআইবির
গাজী নজরুলের সংসদ সদস্য পদ বহাল থাকে কী করে: প্রশ্ন টিআইবির
সর্বাধিক পঠিত
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার