সরকারি পাটকলগুলো পিপিপির মাধ্যমে পরিচালিত হবে: পাটমন্ত্রী

নরসিংদী প্রতিনিধি
১০ অক্টোবর ২০১৯, ১০:৪৭আপডেট : ১০ অক্টোবর ২০১৯, ১০:৪৯

জনতা জুটমিল পরিদর্শনে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী দেশের রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো পাবলিক প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) মাধ্যমে পরিচালনা করা হবে। সরকারি পাটকলগুলো সচল ও আধুনিকায়নের জন্য খুব দ্রুত সরকারের সঙ্গে প্রাইভেট প্রতিষ্ঠানগুলোর চুক্তি করা হবে। বুধবার (৯ অক্টোবর) নরসিংদীর পলাশ উপজেলায় জনতা জুটমিল পরিদর্শনের পর এ কথা জানান বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী।
মন্ত্রী বলেন, আধুনিকায়ন না হওয়ায় রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো দিন দিন লোকসানের পথে যাচ্ছে। যার কারণে শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা প্রদানে সমস্যা হচ্ছে। কিন্তু প্রাইভেট পাটকলগুলোতে সেই চিত্র নেই। পণ্যের আধুনিকায়নের ফলে তারা অনেকটা লাভের পথে রয়েছে। জনতা জুটমিল পরিদর্শনে এসে এমনটাই দেখা গেছে।
তিনি বলেন, পাটকল শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও পাটকলগুলো আধুনিকায়ন করতে সরকার ইতোমধ্যে পিপিপির উদ্যোগ নিয়েছে যা খুব শিগগিরই বাস্তবায়ন করা হবে।
এ সময় স্থানীয় সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান দিলিপ, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব বেলায়েত হোসেন, যুগ্ম সচিব মো. খোরশিদ আলম, নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন, জনতা জুটমিল পরিচালনা পরিষদের সভাপতি মো. সাইদুজ্জামান, ব্যবস্থাপনা পরিচলাক নাজমুল হক, উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবদ হোসেন, পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা ইয়াসমিন উপস্থিত ছিলেন।

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম