খুলনায় মেডিক্যাল কোচিং থ্রি ডক্টরসে অভিযান, মালিক আটক

খুলনা প্রতিনিধি
১১ অক্টোবর ২০১৯, ০৯:৪৫আপডেট : ১১ অক্টোবর ২০১৯, ০৯:৪৯

ডা. ইউনুস খান তারিম খুলনা শহরে অবস্থিত মেডিক্যাল ভর্তি কোচিং সেন্টার ‘থ্রি ডক্টরসে’ বৃহস্পতিবার (১০ অক্টোবর) অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। অভিযানে কোচিং সেন্টারটির দ্বিতীয় তলায় অফিসের সিসি ক্যামেরার ফুটেজ জব্দ করা হয়। তৃতীয় তলার বিজ্ঞান-প্রযুক্তি লাইব্রেরিতে অভিযান চালানো হয়। এ সময় কোচিং সেন্টারের মালিক ডা. ইউনুস খান তারিমকে ২৪ ঘণ্টার জন্য থানায় আটক করা হয়েছে। এছাড়া নিষিদ্ধ সময়ে কোচিং চালু রাখার অপরাধে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান এবং মো. ইমরান খান অংশ নেন।
এ ব্যাপারে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান জানান, বেলা ১১টার পর দুইজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ সদস্যরা এ অভিযানে অংশ নেন। অভিযান শেষে ওই কোচিংয়ের মালিক ডা. ইউনুস খান তারিমকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে। তিনি খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিক্যাল অফিসার। কোচিং সেন্টারটি তিনি নিজেই পরিচালনা করেন।
একটি গোয়েন্দা সংস্থা সূত্রে জানা গেছে, টাকার বিনিময়ে কারসাজি করে সরকারি মেডিক্যাল কলেজে শিক্ষার্থী ভর্তি করার বিষয়ে কোচিং সেন্টারটির ভূমিকা রয়েছে বলে অভিযোগ রয়েছে। খুলনার এই কোচিং সেন্টার ভর্তি-বাণিজ্যের মাধ্যমে ‘মেধাহীন’ ও ‘অযোগ্য’ ছাত্রছাত্রীদের মেডিক্যালে ভর্তির সুযোগ করে দিচ্ছে। এ ধরনের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালিত হয়।

 

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম