মেঘনায় ইলিশ ধরার অপরাধে দুই জেলের কারাদণ্ড

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১১ অক্টোবর ২০১৯, ১০:২৪আপডেট : ১১ অক্টোবর ২০১৯, ১০:৩১

নারায়ণগঞ্ সোনারগাঁ উপজেলার মেঘনা নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে জাল ফেলে ইলিশ মাছ শিকারের দায়ে মোরশেদ মিয়া (৩০) ও সালাম (৩৪) নামের দুই জেলেকে ২০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে নৌ পুলিশের সহায়তায় তাদের আটক করে সোনারগাঁ উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মাহমুদা আক্তার। পরে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের কারাদণ্ড দেন।
মৎস কর্মকর্তা মাহমুদা আক্তার জানান, অবৈধভাবে কারেন্ট জাল দিয়ে মা ইলিশ মাছ শিকার করার অপরাধে মোরশেদ মিয়া ও সালাম মিয়া নামের দুই জেলেকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৮০ হাজার মিটার কারেন্ট জাল ও পাঁচ কেজি জাটকা ইলিশ উদ্ধার করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের ২০ দিনের কারাদণ্ড দেন। জব্দ করা কারেন্ট জালগুলো পুড়িয়ে ফেলা হয়েছে। এছাড়া ইলিশ মাছগুলো এতিমখানায় বিতরণ করা হয়।

প্রসঙ্গত, ইলিশের প্রজনন মৌসুমে স্বাচ্ছন্দ্যে ডিম ছাড়ার সুযোগ দিতে ৯ অক্টোবর ভোর থেকে ২২ দিনের জন্য ইলিশ ধরা নিষিদ্ধ করেছে সরকার। দেশের ছয়টি ইলিশ অভয়ারণ্যসহ ইলিশ অধ্যুষিত নদ-নদীতে ৩১ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে ইলিশ মাছ ধরা। একই সঙ্গে এই ২২ দিন ইলিশ পরিবহন, মজুত ও বিনিময় বন্ধ থাকবে।

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম