সরিষাবাড়ীতে অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার

জামালপুর প্রতিনিধি
১১ অক্টোবর ২০১৯, ১০:৪৫আপডেট : ১১ অক্টোবর ২০১৯, ১০:৫৫

সরিষাবাড়ীতে অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার জামালপুরের সরিষাবাড়ীতে অজ্ঞাত (২২) এক তরুণীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার (১১ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা গ্রামে সড়কের পাশে ধানক্ষেত থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা গ্রামের পাকা রাস্তার পাশে ধান ক্ষেতে অজ্ঞাতনামা এক তরুণীর লাশ দেখতে পান এলাকাবাসী। বিষয়টি সরিষাবাড়ী থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ময়নাতদন্তের জন্য লাশ জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

সরিষাবাড়ী থানার এসআই গোলাম সাকলায়েন জানান, লাশটি উদ্ধারের সময় তার গলায় ওড়না পেঁচানো ছিল। অজ্ঞাত দুর্বৃত্তরা এই তরুণীকে হত্যা করে ফেলে রেখে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম