ইলিশ ধরায় মুন্সীগঞ্জে পাঁচ জেলেকে কারাদণ্ড

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১২ অক্টোবর ২০১৯, ১০:৪৩আপডেট : ১২ অক্টোবর ২০১৯, ১০:৪৪

ইলিশ সংগ্রহে নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় মুন্সীগঞ্জে পাঁচ জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মুন্সীগঞ্জ সদর, গজারিয়া ও শ্রীনগর উপজেলায় অভিযান চালিয়ে ২৫ কেজি ইলিশ ও ১ লাখ ৪৬ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এ সময় ভ্রাম্যমাণ আদালতে পাঁচ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।
শুক্রবার (১১ অক্টোবর) সকাল থেকে বিকাল পর্যন্ত এ অভিযান চলে। জেলা মৎস্য কর্মকর্তা মো. জিল্লুর রহমান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, মুন্সীগঞ্জ সদর, গজারিয়া ও শ্রীনগর উপজেলার বিভিন্ন স্থানে তিনটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। নিষিদ্ধ সময়ে ইলিশ ধরায় পাঁচ জেলেকে তিন দিন থেকে এক মাস পর্যন্ত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযান শেষে জব্দ করা ইলিশ স্থানীয় বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।
প্রসঙ্গত, ইলিশের প্রজনন মৌসুম ৯ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ২২ দিন দেশের সব নদী ও সাগরে ইলিশ ধরা নিষিদ্ধ করেছে সরকার।

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী