সাপ ধরে খেলা দেখানোর চেষ্টা, ব্যবসায়ীর মৃত্যু

হিলি প্রতিনিধি
১২ অক্টোবর ২০১৯, ১৪:০২আপডেট : ১২ অক্টোবর ২০১৯, ২০:৫৮

দিনাজপুর দিনাজপুরের হিলিতে নিজের বাড়ি থেকে একটি সাপ ধরার পর খেলা দেখাতে গিয়ে সাপের কামড়ে মুসা মিয়া (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকালে হিলির খট্টামাধবপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। হাকিমপুর উপজেলার খট্টামাধবপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোকলেছুর রহমান বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মুসা মিয়া খট্টামাধবপাড়া গ্রামের আবুল কালামের ছেলে। তিনি পেশায় গ্রিল ব্যবসায়ী।

স্থানীয় এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার বিকালে উপজেলার খট্টামাধবপাড়া গ্রামের নিজের বাড়ি থেকে একটি সাপ ধরেন মুসা মিয়া। পরে সেই সাপটিকে বস্তার মধ্যে করে স্থানীয় ডাঙ্গাপাড়া বাজারে খেলা দেখানোর জন্য নিয়ে যান। এসময় বস্তা থেকে বের করতে গেলে সাপটি তাকে কামড় দেয়। পরে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে নিয়ে যাওয়ার পথেই তিনি মারা যান।

/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম