সীমান্তে হত্যা বন্ধে ভারতকে দোষারোপ না করে দায়িত্বশীল হতে হবে: পররাষ্ট্রমন্ত্রী

সিলেট প্রতিনিধি
১২ অক্টোবর ২০১৯, ১৫:৪৩আপডেট : ১২ অক্টোবর ২০১৯, ১৬:২৯

সিলেটে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আগের তুলনায় সীমান্তে হত্যার ঘটনা অনেক কমে এসেছে বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেছেন, ‘সীমান্তে হত্যা একেবারে কমিয়ে আনতে আমাদের আরও দায়িত্বশীল হতে হবে। আর যারা মারা যাচ্ছে, তাদের অধিকাংশই চোরাকারবারের সঙ্গে জড়িত। সীমান্ত হত্যা বন্ধে ঢালাওভাবে ভারতকে দোষারোপ না করে নিজেদেরও দায়িত্বশীল হতে হবে।’

শনিবার (১২ অক্টোবর) দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘২০০১-’০২ ও ২০০৩ সালের দিকে বছরে শতাধিক লোক মারা যেত। এর মধ্যে ২০০৩ সালে ১৬৬ জন লোক সীমান্তে মারা গেছে। কিন্তু গত বছর মাত্র তিন-চারজন মারা গেছে।’

তিনি আরও বলেন, ‘ভারতে পানি ও গ্যাস দেওয়া নিয়ে মানুষের মধ্যে তথ্যবিভ্রাট রয়েছে। ফেনী নদীর পানির চুক্তির মাধ্যমে ভারতকে দায়বদ্ধতার মধ্যে ফেলেছে বাংলাদেশ। এটা বাংলাদেশের মহানুভবতা। ভারতকে আমরা খাবার পানি দিয়েছি। অথচ বিষয়টি নিয়ে ভুল তথ্য প্রচার হচ্ছে। মাত্র ছয় হাজার লোকের একটি শহরে আমরা খাবার পানি দিচ্ছি। আগে তারা বিভিন্ন যন্ত্রের মাধ্যমে এর চেয়ে বেশি পানি নিয়ে গেছে। এখন চুক্তি হওয়ায় নির্ধারিত পরিমাণ পানি তারা নেবে এবং ভারত সরকার বিষয়টি তদারকি করবে। এই পানি দেওয়ার মাধ্যমে আমরা ভারতকে বোঝালাম আমাদের মন অনেক বড়। সেই সঙ্গে তাদের একটা দায়বদ্ধতার মধ্যে রাখলাম।’

/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম