শ্রীপুরে পোশাক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি
১২ অক্টোবর ২০১৯, ১৬:২৫আপডেট : ১২ অক্টোবর ২০১৯, ১৬:৩২

গাজীপুর

গাজীপুরের শ্রীপুরে পোশাক শ্রমিক মোখলেছুর রহমানের (২৩) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মোখলেছ শ্রীপুর পৌরসভার কিত্তার-পুকুরপাড় এলাকার সিরাজ উদ্দিন বয়াতির ছেলে।

শনিবার (১২ অক্টোবর) শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার সকালে খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

নিহতের মা মরিয়ম আক্তার জানান, মোখলেছুর রহমান শ্রীপুর পৌরসভার পশ্চিম ভাংনাহাটি এলাকার সিজি গার্মেন্টসে অপারেটরে পদে চাকরি করতেন। কারখানা ছুটির পর প্রতিদিন রাত সাড়ে ৮টার দিকে বাসায় ফেরেন তিনি। শুক্রবার তার অফিস বন্ধ ছিল। তাই রাত ৮টায় বাসায় আসার কথা থাকালেও রাত সাড়ে ১১টায় বাসায় ফেরেন মোখলেছুর। এসময় তাকে খাবার খেতে বললেও খায়নি। রাত অনুমানিক আড়াইটার দিকে তার ঘরে লাইট জ্বলতে দেখে অনেকবার ডাকাডাকি করি। তার সারাশব্দ না পেয়ে জানালার ফাঁক দিয়ে উঁকি দিয়ে দেখি মোখলেছের পা ঝুলে আছে। পরে ঘরের দরজা ভেঙে প্রবেশ করে দেখি গলায় ওড়না পেঁচিয়ে ঘরের আঁড়ার সঙ্গে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে মোখলেছুর।

গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা প্রণয় ভূষণ দাস জানান, মোখলেছুরের শরীরের কোথাও কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ বলা যবে।

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম