সখীপুরে মাদক মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

টাঙ্গাইল প্রতিনিধি
১২ অক্টোবর ২০১৯, ২২:৪০আপডেট : ১২ অক্টোবর ২০১৯, ২২:৪১

সখীপুরে মাদক মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

টাঙ্গাইলের সখীপুরে মাদক মামলায় রিপন তালুকদার নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১১ অক্টোবর) রাতে পৌর শহরের উপজেলা রোডের জেলখানা মোড় এলাকার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। রিপন তালুকদার উপজেলার গজারিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। এই ঘটনায় তাকে দল থেকে তাৎক্ষণিক বহিষ্কার করা হয়েছে।

শনিবার (১২ অক্টোবর) সখীপুর থানার এসআই বদিউজ্জামান বলেন, ‘রিপন তালুকদারের নামে মাদক মামলাসহ দুটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। সে একজন মাদকসেবী ও মাদক ব্যবসায়ী। শুক্রবার রাতে তাকে গ্রেফতার করে শনিবার টাঙ্গাইল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

উপজেলা যুবলীগের আহ্বায়ক এমএ সবুর বলেন, ‘মাদক মামলায় গ্রেফতার গজারিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রিপন তালুকদারকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।’

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম