চবিতে কোনও টর্চার সেল নেই: ভারপ্রাপ্ত উপাচার্য

চবি প্রতিনিধি
১২ অক্টোবর ২০১৯, ২২:৪০আপডেট : ১২ অক্টোবর ২০১৯, ২২:৪৫

হল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন উপাচার্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আবাসিক হলে টর্চার সেল থাকার কথা ভিত্তিহীন বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. শিরিন আখতার। তিনি বলেন, ‘কয়েক দিন ধরে শোনা যাচ্ছে, এই ক্যাম্পাসে টর্চার সেল রয়েছে। আমি খোঁজখবর নিয়েছি, এখানে কোনও টর্চার সেল নেই।’

শনিবার (১২ অক্টোবর) বিকালে হল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

এ সময় উপাচার্য বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা এবং তাদের খোঁজখবর নিতে পরিদর্শনে এসেছি। এটি কোনও অভিযান নয়। হলের সেবার মান যাতে ঠিক থাকে এবং শিক্ষার্থীদের অসুবিধা না হয় সে সম্পর্কে কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছি। ছাত্রী হলে আবাসন সমস্যা ছাড়া আপাতত হলে অন্য কোনও সমস্যা নেই।’

তিনি বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হল, শামসুননাহার হল, শহীদ আব্দুর রব হল ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া হল পরিদর্শন করেন।

এদিকে, গত বৃহস্পতিবার ভারপ্রাপ্ত উপাচার্যের সঙ্গে বৈঠক করেন প্রভোস্ট ও প্রক্টর। বৈঠকে প্রভোস্টদের আবাসিক হলে আরও সময় দিতে বলেন ভারপ্রাপ্ত উপাচার্য। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি আবাসিক হলের অভ্যন্তরে সিসি ক্যামেরা বসানোর পরিকল্পনার কথাও জানান তিনি।

সম্প্রতি বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যার পর চবির আবাসিক হলগুলোতে প্রভোস্ট এবং প্রক্টররা নিয়মিত ক্যাম্পাসে থাকেন না বলে অভিযোগ ওঠে। এরপরই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রক্টর ও হল প্রভোস্টদের ক্যাম্পাসে অতিরিক্ত সময় দিতে তাগাদা দেয়।  

/এমএএ/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম