পিতার প্রতিষ্ঠিত স্কুল রক্ষার দাবি সংসদ সদস্য সীমার

কুমিল্লা প্রতিনিধি
১২ অক্টোবর ২০১৯, ২৩:০৭আপডেট : ১২ অক্টোবর ২০১৯, ২৩:০৮

পিতার প্রতিষ্ঠিত স্কুল রক্ষার দাবি সংসদ সদস্য সীমার

ধ্বংসের হাত থেকে পিতার প্রতিষ্ঠিত স্কুল রক্ষার দাবি জানিয়েছেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা। শনিবার (১২ অক্টোবর) আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ আফজল  খানের কুমিল্লা ঠাকুরপাড়ার বাসায় আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানান তার মেয়ে।

লিখিত বক্তব্যে সীমা জানান, তার পিতা অধ্যক্ষ আফজল  খান পরিশ্রমের টাকা দিয়ে কুমিল্লায় ২২টি শিক্ষা প্রতিষ্ঠান করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য একটি হলো কুমিল্লা মডার্ন হাই স্কুল। ১৯৯৩ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত এই স্কুলটি বোর্ডের শীর্ষ প্রতিষ্ঠান ছিল। ২০১৬ সালে একটি মহল স্কুলটি দখলে নেয়। এরপর থেকে এর ফলাফল খারাপ হচ্ছে। বিভিন্ন নামে শিক্ষার্থীদের থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে যাচ্ছে। কষ্টে গড়া প্রতিষ্ঠানটি দিন দিন ধ্বংস হয়ে যাচ্ছে। তিনি প্রতিষ্ঠানটি রক্ষায় সবার সহযোগিতা কামনা করেন।

সংবাদ সম্মেলনে অধ্যক্ষ আফজল  খান, স্কুলের সাবেক প্রধান শিক্ষক নার্গিস আফজল, এফবিসিআইএর পরিচালক মাসুদ পারভেজ খান প্রমুখ উপস্থিত ছিলেন।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের