কৃষককে বেশি সুবিধা দিয়ে ধান কেনার চেষ্টা হবে: খাদ্যমন্ত্রী

রাজশাহী প্রতিনিধি
১৩ অক্টোবর ২০১৯, ১৯:১৫আপডেট : ১৩ অক্টোবর ২০১৯, ১৯:৩৪

রাজশাহী জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ে আমন সংগ্রহ বিষয়ে মতবিনিময় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ‘বর্তমানে দেশে খাদ্য ঘাটতি নেই। পর্যাপ্ত খাদ্যের জোগান রয়েছে। আমরা কৃষকের ব্যথা-বেদনা বুঝি। যেভাবে কৃষককে বেশি সুবিধা দেওয়া যায় সেভাবে কৃষকের কাছ থেকে ধান কেনার চেষ্টা করা হবে।’

রবিবার (১৩ অক্টোবর) দুপুরে রাজশাহী জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ে আমন সংগ্রহ বিষয়ে খাদ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। খাদ্যমন্ত্রী বলেন, ‘কৃষকের জন্য দেশে ২০০টি অত্যাধুনিক খাদ্যগুদাম তৈরি করা হবে। তাহলে অতিরিক্ত ধান ও চাল মজুত করা যাবে।’

তিনি বলেন, ‘গত অর্থবছরে আমন উৎপাদনে সরকারের লক্ষ্যমাত্রা ছিল ৬ লাখ টন। এরমধ্যে রাজশাহী বিভাগে ১ লাখ ৩৮ হাজার ৫৭৭ মেট্রিক টন উৎপাদন হয়। এ বছর আমনের বাম্পার ফলন হয়েছে। এ বছর কোন বিভাগ এবং জেলা থেকে কি পরিমাণ আমন সংগ্রহ করা হবে সে বিষয়ে ৩১ অক্টোবর সিদ্ধান্ত নেওয়া হবে।’

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মো. মনিরুজ্জামান। এতে জেলার ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক নাজমুল হক ভুঁইয়াসহ রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার খাদ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/ওআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ