মোটরসাইকেল দুর্ঘটনায় দুই স্কুলছাত্র নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি
১৩ অক্টোবর ২০১৯, ২২:৫৫আপডেট : ১৩ অক্টোবর ২০১৯, ২২:৫৭

মোটরসাইকেল দুর্ঘটনায় দুই স্কুলছাত্র নিহত আলমডাঙ্গা উপজেলার কৃষ্ণপুরে সড়ক দুর্ঘটনায় নয়ন (১৭) ও মানিক (১৬) নামে দুই স্কুলছাত্র নিহত হয়েছে। রবিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নয়ন উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মিনারুল ইসলামের ছেলে এবং মুন্সীগঞ্জ একাডেমি স্কুলের নবম শ্রেণির ছাত্র। মানিক একই গ্রামের ওইম উদ্দীনের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যায় নয়ন ও মানিক মোটরসাইকেলযোগে বাড়ি থেকে মুন্সীগঞ্জ বাজারের দিকে যাচ্ছিলো। কৃষ্ণপুরে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইককে সাইড দিতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে মোটরসাইকেলের। এতে তারা গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। চুয়াডাঙ্গা আলমডাঙ্গা থানার ওসি মুন্সী আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম