চাঁপাইনবাবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন আজ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
১৩ অক্টোবর ২০১৯, ২৩:৫৩আপডেট : ১৪ অক্টোবর ২০১৯, ০০:১১

ভোটের প্রতীকী ছবি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের নির্বাচন আজ সোমবার (১৪ অক্টোবর)। সকাল ৯ টা থেকে শুরু হবে ভোটগ্রহণ। চলবে বিকাল ৫টা পর্যন্ত। এ উপলক্ষে সব ধরনের প্রস্তুতি নিয়েছে জেলা নির্বাচন অফিস।
রবিবার (১৩ অক্টোবর) দুপুর ১২ টায় সব ভোটকেন্দ্রে পাঠানো হয়েছে ব্যালট পেপার, অমোচনীয় কালিসহ বিভিন্ন সরঞ্জাম। প্রতিটি কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের কাছে ভোটগ্রহণের ব্যালট পেপারসহ প্রয়োজনীয় সরঞ্জামাদি বুঝিয়ে দেন জেলা রিটানিং কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান ও সদর উপজেলা নির্বাহী অফিসার আলমগীর হোসেন। এর আগে নির্বাচন অফিসের পক্ষ থেকে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দেওয়া হয়েছে বিশেষ প্রশিক্ষণ।
সুষ্ঠুভাবে ভোটগ্রহণের জন্য প্রতিটি কেন্দ্রে তিনজন পুলিশ, ১২ জন আনসার ও একজন গ্রাম পুলিশ নিয়োজিত থাকবে। পাশাপাশি পুরো উপজেলায় ১৯টি পুলিশের টিম, পাঁচ প্লাটুন বিজিবি ও ছয়টি র‌্যাবের টিম টহল দেবে। এছাড়া ১১ জন ম্যাজিস্ট্রেট পুরো নির্বাচনে দায়িত্ব পালন করবেন।
পঞ্চম ধাপের উপজেলা পরিষদের এই নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট নজরুল ইসলাম, বিএনপির প্রার্থী তসিকুল ইসলাম তসি ও আনারস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী জিয়াউর রহমান তোতা।

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম