ছেলের যাবজ্জীবন, বাবার সাত বছরের জেল

কুড়িগ্রাম প্রতিনিধি
১৫ অক্টোবর ২০১৯, ২১:০০আপডেট : ১৫ অক্টোবর ২০১৯, ২৩:৩৩

আদালত কুড়িগ্রামে একটি হত্যা মামলায় ছেলের যাবজ্জীবন ও বাবার সাত বছরের কারাদণ্ড হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেল ৪টায় জেলা ও দায়রা জজ মুন্সী রাফিউল আলম এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এসএম আব্রাহাম লিংকন এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, ২০০০ সালের ৪ এপ্রিল রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়নের মনারকুটি গ্রামের আব্দুল হাই সরকারের ছেলে শাহ আলম স্বপনের (২২) সঙ্গে পার্শ্ববর্তী উলিপুর উপজেলার দলদলিয়া ইউনিয়নের উত্তর দলদলিয়া গ্রামের পেয়ারুল ইসলামের ছেলে নুরনবীর (২০) পান কেনাকে কেন্দ্র করে বিরোধ সৃষ্টি হয়। নুরনবী ও তার পরিবারের কয়েকজন সদস্য শাহ আলম স্বপনকে মারপিট  ও ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্বপনকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে ওই দিন রাতে স্বপনের চাচা মকবুলার রহমান বাদী হয়ে রাজারহাট থানায় হত্যা মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকালে কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ মুন্সী রাফিউল আলম দণ্ডবিধির ৩০২ ধারায় আসামি নুরনবীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের সশ্রম কারাদণ্ড এবং তার বাবা পেয়ারুলকে দণ্ডবিধির ৩২৬ধারায় সাত বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচহাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট এসএম আব্রাহাম লিংকন ও আসামিপক্ষে ছিলেন এডভোকেট ইয়াসিন আলী সরকার ও অ্যাডভোকেট এটিএম এরশাদুল হক।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম