পার্বত্য চট্টগ্রামের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে গাইডলাইন তৈরি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

খাগড়াছড়ি প্রতিনিধি
১৬ অক্টোবর ২০১৯, ১৭:৩৬আপডেট : ১৬ অক্টোবর ২০১৯, ১৭:৪৫

খাগড়াছড়িতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘পার্বত্য চট্টগ্রামে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে গাইড লাইন তৈরির কাজ চলছে। স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজ ও আইনশৃঙ্খলা বাহিনীগুলোকে নিয়ে বৈঠক করে শান্তি বজায় রাখার মতো পরিস্থিতি তৈরির কাজ চলছে। এর ধারাবাহিকতায় পুলিশ ও বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যও বাড়ানো হবে।’ বুধবার (১৬ অক্টোবর) দুপুরে খাগড়াছড়ির রামগড়ে নবনির্মিত থানা ও চারতলা ব্যারাক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘দুর্নীতিবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে সমতলের মতো পাহাড়েও অভিযান অব্যাহত থাকবে। সরকার পার্বত্য চট্টগ্রাম ও সমতলের মধ্যে সমান্তরালভাবে উন্নয়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে।’
থানা ভবন উদ্বোধন শেষে রামগড় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে খাগড়াছড়ি জেলা পুলিশ আয়োজিত মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী সমাবেশে প্রধান অতিথি ছিলেন আসাদুজ্জামান খান। খাগড়াছড়ির পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, সংরক্ষিত সংসদ সদস্য বাসন্তী চাকমা ও বিজিবি’র মহাপরিচালক মেজর জেনারেল মো. শাফিনুল ইসলাম ও পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম